বৃদ্ধের ছয় টুকরো মরদেহ উদ্ধার, হাত দেখে শনাক্ত করল ছেলে
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের পর রুহুল আমিন সিকদার (৬৫) নামে এক বৃদ্ধের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কালিশুরির পোনাহুরা গ্রামের ফসলি জমির একটি পরিত্যক্ত পুকুর ও ধানখেতের বিভিন্ন অংশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
