ফরিদপুরে রিফাত কওমি মাদ্রাসায় কম্পিউটার ও সিসি ক্যামেরা দিল হামিম গ্রুপ
ফরিদপুরের চরভদ্রাসনে রিফাত কওমি মাদ্রাসা ও এতিমখানায় হামীম গ্রুপের পক্ষ থেকে পাঁচটি কম্পিউটার ও সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

