সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের আহ্বান
ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের পরও দেশে বৈষম্য, শোষণ ও সাম্প্রদায়িকতার অবসান ঘটেনি বলে মনে করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)। এ পরিস্থিতিতে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণে বামপন্থিদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।



