খাবারের জন্য সিরিয়াল নিয়ে কথা-কাটাকাটি, মহাখালীর ‘দূরবীণ বাংলা’ রেস্তোরাঁয় হামলা
রাজধানীর মহাখালীতে ‘দূরবীণ বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীসহ একদল যুবক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খাওয়ার জন্য আসন পাওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

