আর্জেন্টাইন কোচকে নিতে ১২২ কোটি টাকা খরচ ম্যানচেস্টারের
অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেই গেল। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিসিও পচেত্তিনো। আজ ম্যান ইউনাইটেড এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। তবে তাঁকে নিতে ইংলিশ ক্লাবটির খরচ হবে মোটা অঙ্কের টাকা।

