সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ
সেন্টমার্টিন ভ্রমণে জাহাজের বেশি ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা ও টিকিট কেনার ভোগান্তি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন পর্যটকরা। এ পরিস্থিতিতে জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং অভিন্ন ভাড়া কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
