ভক্ত-পাঠকদের পদচারণায় মুখর নুহাশ পল্লী
কোটি পাঠকের হৃদয়ে আজও অম্লান কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। শুক্রবার ছিল নন্দিত এই লেখকের ৭৮তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে তাঁর প্রিয় আবাসস্থল গাজীপুরের নুহাশ পল্লী এবং নেত্রকোনার পৈতৃক ভিটা কুতুবপুরে ছিল ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপচে পড়া ভিড়।

