উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।



