রাজশাহী বিমানবন্দরে উদ্ধার হওয়া বস্তু দুটি ‘ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড’: এসআরবি
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে উদ্ধার হওয়া দুটি বস্তু ‘ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড’ বলে জানিয়েছে এসআরবি। প্রাথমিকভাবে এগুলো মিয়ানমারে তৈরি বলে ধারণা করা হচ্ছে।



