শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার
রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক পথচারী ওই এলাকায় পরিত্যক্ত একটি বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে এসআরবি-৩-কে খবর দেন।
