সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে জুতাপেটার ঘটনায় অভিযুক্ত মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
