ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের
চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের ক্রয়মূল্য বাজারদরের তুলনায় কম উল্লেখ করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন নাগরিক। কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উৎপাদন ব্যয় বিবেচনায় ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা।



