রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত, আটক ঘনিষ্ঠ তারা মিয়া
সিলেটের রাতারগুল এলাকার একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সভা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই সভায় উপস্থিত ছিলেন রনজিতের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়া।



