অবশেষে জ্যেষ্ঠতাসহ দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন অবশেষে জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেয়েছেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।



