মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় অসন্তোষ ডেপুটি স্পিকারের
মন্ত্রিসভায় অনুমোদিত বিল সাড়ে তিন মাসের বেশি সময় পর সংসদে উত্থাপন করায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদনের পর কেন এত সময় লাগল– এ প্রশ্ন তুলেছেন তিনি।


