জয়পুরহাটের ঐতিহ্য ও মানবিক গল্প ইত্যাদি
ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত পর্বটি আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টায় বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।


