জীবনের অন্ধকার সময়ের কথা জানালেন বিবেক
বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে বেশ সম্ভাবনাময় অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন বিবেক ওবেরয়। ‘কোম্পানি’ ও ‘সাথিয়া’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসাও পেয়েছিলেন। তবে একটি অন্যায়ের প্রতিবাদ করার পর চলচ্চিত্রশিল্পে তাকে একঘরে করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন এই অভিনেতা।

