এক সপ্তাহ পিছিয়ে ২৭ নভেম্বর অর্ণবের বিশেষ কনসার্ট
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের বিশেষ কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে। তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত ২০ নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।



