পরীমণিকে বয়কটের ঘোষণা, গাইবান্ধায় সাংবাদিকদের বিক্ষোভ
চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকেরা। ঢাকায় আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।



