বরই খাওয়ানোর প্রলোভনে শিশুকে যৌন নির্যাতনের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের শিশু সোহাগকে যৌন নির্যাতনের পর হত্যার দায়ে মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



