তিন বাড়ির ফটকে কাফনের কাপড় আতর-সাবান ও গলাকাটা মুরগি, গ্রামজুড়ে আতঙ্ক
ঢাকার ধামরাইয়ের একটি গ্রামের তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও রক্তমাখা গলাকাটা মুরগি রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের এসব বাড়িতে এ ঘটনা ঘটে।


