ঘূর্ণিঝড় আকভানের প্রভাব: ধান ছাড়াও সবজির ক্ষতির শঙ্কায় কৃষক
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিন ধরে চলছে বৃষ্টি। এতে ভোগান্তি বাড়ছে মানুষের। এই বৃষ্টিতে ধান নিয়ে সংকটে পড়েছেন কৃষকেরা। সরিষা, আলু, পেঁয়াজ, ভুট্টাসহ সবজির খেতে পানি জমে ক্ষতির শঙ্কায় পড়েছেন তাঁরা।



