কীর্তণখোলায় কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই জাহাজের ক্ষতি
বরিশালে নগরী-সংলগ্ন কীর্তণখোলা নদীতে নিয়ন্ত্রণ হারানো কোস্টগার্ডের ধাক্কায় গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এ সময় ডুবে গেছে পাঁচটি স্পিডবোট। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নৌবন্দরের ডিসি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



