বিশ্বে সার্বভৌমত্বের ধারণা অনেকটাই চ্যালেঞ্জের মুখে: প্রধান বিচারপতি
‘বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের ধারণা আজ অনেকটাই চ্যালেঞ্জের মুখে। কোনো সমস্যা এখন আর একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। তাই সার্বভৌমত্বের অর্থ শুধু স্বাধীনভাবে চলা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়াও এর অংশ।’ এ কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।




