শেরপুরে শেষ হলো ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম তীর্থোৎসব
শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ তীর্থোৎসব। শুক্রবার (৩০ অক্টোবর) মহাখ্রিষ্টযোগের মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে দুই দিনব্যাপী এই তীর্থোৎসবের সমাপ্তি হয়।




