লাঞ্চের আগে নাঈমের আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ
দিনের শুরুতে আগের দিনের ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল ও গ্রিভস শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন। একপর্যায়ে ফিফটি তুলে নেন চন্দরপল। তবে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।



