বকেয়া টাকা চাইতেই রেস্টুরেন্টে তালা দিলেন জামায়াত নেতা!
লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় টানা তিন দিন ধরে রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে।


