পাবনায় ২ নেতাকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টা পরেও গ্রেপ্তার নেই, হয়নি মামলাও
একই জায়গা, একই কায়দায় আবারও রক্তাক্ত হলো পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজার। এক যুগ আগে যে বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছিল দুর্বৃত্তরা, সেই একই স্থানে এবার মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল শ্রমিকদল ও শ্রমিক লীগের দুই নেতার।

