নৌকাবাইচে মুখর হাতিরঝিল
নৌকাবাইচ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য অনুষঙ্গ। নদীমাতৃক বাংলার এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

