বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী
‘আমি পড়াশোনা করতে চাইছিলাম। বিয়েতে রাজি ছিলাম না। বলছিলাম, আমি তো কিশোরী। আমার বয়স হয় নাই।’ কথাগুলো বলেছে বাল্যবিবাহের শিকার এক কিশোরী। তার সুরক্ষার স্বার্থে নাম প্রকাশ করা হলো না।নিজ এলাকায় কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ছিল এই স্কুলছাত্রী।


