সিদ্ধার্থের সঙ্গে নতুন জীবন শুরু করলেন মিমি
টালিউড অভিনেত্রী ও ভারতের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর জীবনে শুরু হলো নতুন অধ্যায়। মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

