পল্পবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।


