নাশকতা মামলায় মোহনার সাবেক সিইও তসলিম চৌধুরী কারাগারে
নাশকতার অভিযোগে পল্লবী থানায় করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। পুলিশ তাঁকে পল্লবীর বাসা থেকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।


