মাইক্রোবাস চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
রাজধানীর ডেমরায় মাইক্রোবাসের চালক হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন—লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার।


