খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি
খুলনা নগরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টিয়ান পাড়া এলাকায় ছোট খালপাড় জনকল্যাণ স্কুলের পাশে এ ঘটনা ঘটে।


