আপত্তিকর ভিডিও ভাইরাল, পটিয়ার এমপির পিএস নয়ন পদচ্যুত
সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলে কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


