পাশাপাশি বাড়ি, যেতে লাগে ভিসা
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাড়দ্দাহ গ্রাম। এর পাশেই ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিতর গ্রাম। দুই গ্রামের বাড়িঘর এত গা ঘেঁষে দাঁড়িয়ে যে প্রথম দেখায় বোঝার উপায় নেই, কোনটি বাংলাদেশের আর কোনটি ভারতের।
