দুঃখ প্রকাশ করে মাহি বললেন, ‘বিশ্বাস করুন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি’
মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো।
