এইচএসসি পুনর্নিরীক্ষণ: স্বপ্ন দেখছে ৭,১৬৮ শিক্ষার্থী
এইচএসসির পুনর্নিরীক্ষণে ৭ হাজার ১৬৮ শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নে নতুন আশার সঞ্চার হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পেয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী।



