আন্তর্জাতিক বিচার আদালতের রায়: মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জেনোসাইড (গোষ্ঠী নিধন বা জাতিগত হত্যাকাণ্ড) চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

