বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি
জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে। পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ। গ্যালারিতে দর্শক, মাঠে খেলোয়াড়, চারপাশে পুরোনো স্টেডিয়ামের চেনা ব্যস্ততা। কিন্তু দিনটি যাঁকে ঘিরে অন্য রকম হয়ে উঠল, তিনি গোল করলেন না, খেললেনও না।



