‘মায়ের সাহস ও সংগ্রামই আমাকে এত দূর নিয়ে এসেছে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন হলো ‘অদ্বিতীয়ার গল্প’। এ আয়োজনে আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি পাওয়া একজনকে আমন্ত্রণ জানানো হয়। অনলাইন এই আয়োজনে ২৯ জুলাই বিকেল ৫টায় আমন্ত্রণ জানানো হয়েছিল ২০২৩ সালে এই বৃত্তি পাওয়া লিজা আখতারকে।



