সংস্কারের পরও রক্ষা নেই, পায়রার ভাঙনে ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম
পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্কারকাজ ও জিও ব্যাগ ফেলা হলেও প্রবল স্রোতে তা টিকছে না।


