আগে খোদাভীতি, নাকি মানবিকতা: হজরত আলীর জীবনদর্শন যা বলে
আধুনিক সময়ে এসে আমরা মানুষের নৈতিকতা ও ধর্মবোধকে প্রায়ই দুটি আলাদা বাক্সে বন্দী করে ফেলি।একদল মানুষ মনে করেন, ধর্মীয় অনুশাসন ছাড়া শুধু ‘ভালো মানুষ’ হওয়াই যথেষ্ট; আবার আরেক দল শুধু বাহ্যিক ইবাদত-বন্দেগিকেই ধর্মের পূর্ণতা মনে করে মানুষের প্রতি দায়বদ্ধতাকে ভুলে যান।



