২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%
বিশ্বজুড়ে চাকরির বাজারে একধরনের চাপা অস্থিরতা বিরাজ করছে। বর্তমান কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা ও পদোন্নতি নিয়ে হতাশ কর্মীদের সংখ্যা বাড়ছে। তবে বিকল্প চাকরির সংকট থাকায় এত দিন অনেকেই মুখ বুজে কাজ করে গেছেন।



