পদ্মা সেতু পেরিয়ে পোস্তগোলা হয়ে গাবতলী, ঢাকার যানজট এড়াতে আট লেনের সড়ক
রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচরের লোহারপুল পর্যন্ত সড়ক আট লেনে উন্নীত হচ্ছে। এই পথ পোস্তগোলা পর্যন্ত সম্প্রসারণ করা হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে গাবতলীমুখী যানবাহন রাজধানীর কেন্দ্রীয় এলাকার ব্যস্ত সড়ক এড়িয়ে চলতে পারবে।



