কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর সফর ও খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া জেলা সফর এবং সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সম্ভাব্য খাল খনন উদ্বোধনের স্থানসমূহ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।



