শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা
গতকাল বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনার পর পোশাকশিল্প মালিক ও শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। শ্রমিকপক্ষের সংশোধিত ন্যূনতম মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা।তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছে এই শিল্পের মালিকপক্ষ।


