যোগদানের প্রায় দুই মাসেও বেতন পাননি প্রাথমিকের অধিকাংশ সহকারী শিক্ষক
দীর্ঘ আট মাসের অপেক্ষার পর গত ১ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ সহকারী শিক্ষক। তবে যোগদানের প্রায় দুই মাস হতে চললেও অধিকাংশ শিক্ষক এখনো বেতনভাতা পাননি।
