খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম
খুলনার রূপসায় মো. রবিউল ইসলাম নামে এক রাজনৈতিক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
